1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

২০ ঘণ্টা পর বরিশালে লঞ্চ চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ২০ ঘণ্টা পর বরিশাল থেকে লঞ্চ চলাচল শুরু। এর আগে বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সকল ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জাড়ি করেছিলো বিআইডব্লিউটিএ।

এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে শুক্রবার দিনভর বৃষ্টি হওয়ায় বরিশাল নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। যার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। শনিবার সকালেও নগরীর বেশ কয়েটি সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। যার ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি ভালো হওয়ায় নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। সন্ধ্যায় ঢাকা রুটের লঞ্চ চলাচল করবে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশের উপকূল স্পর্শ করে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ। সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির মূল অংশ উপকূলে আঘাত হানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com