1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

২০২৬ বিশ্বকাপের ড্র হবে ওয়াশিংটনে, ঘোষণা করলেন ট্রাম্প

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে—এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৫ ডিসেম্বর এই ড্র অনুষ্ঠিত হবে কেনেডি সেন্টারে, যা মূলত একটি পারফর্মিং আর্টস ভেন্যু এবং যেখানে ট্রাম্প নিজেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগে ধারণা করা হয়েছিল লাস ভেগাসে অনুষ্ঠিত হবে ড্র অনুষ্ঠানটি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজিত হওয়ার সময় সেখানেই হয়েছিল ড্র। তবে শেষ পর্যন্ত স্থান পরিবর্তন করে ওয়াশিংটনকে বেছে নিয়েছে আয়োজকরা।

২০২৬ বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেবে ৪৮টি দেশ। মোট ম্যাচ সংখ্যা হবে ১০৪, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ভাষায়, ‘১০৪টি সুপার বোলের সমান’।

ড্র অনুষ্ঠানের ঘোষণায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ইনফান্তিনোও। তিনি জানান, এই ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সারা বিশ্বে এবং একসঙ্গে এক বিলিয়ন মানুষ এটি উপভোগ করবেন।

ড্র অনুযায়ী, ৪৮ দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপ থেকে প্রথম দুই দল এবং সেরা আট তৃতীয় দল যাবে নকআউট পর্বে।

ঘোষণার সময় বিশ্বকাপ ট্রফিও নিয়ে আসেন ফিফা প্রেসিডেন্ট। ট্রাম্প সেটি হাতে তুলে নিয়ে রসিকতা করে বলেন, “আমি কি এটা রেখে দিতে পারি?”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com