1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

১৯ বছরের প্রেমিকাকে বিয়ে করলেন ১৬ বছরের কিশোর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৬ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ের খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নে এ বিয়ে হয়।

স্থানীয় সূত্র জানায়, তরুণী খালার বাড়ি ওই কিশোরের বাড়ির পাশে। সাড়ে তিন বছর আগে সেখানে বেড়াতে এলে মেয়েটির সঙ্গে ছেলেটির যোগাযোগ শুরু হয়। এরপর মোবাইলে দুজনের কথা হতো। এভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। এক পর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে কিশোর কৌশলে সটকে পড়ার চেষ্টা করে। তাই উপায় না দেখে শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন মেয়েটি।

ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথায় চলে যায়। রাত আড়াইটার দিকে মাতব্বরদের নিয়ে দুপক্ষের পরিবারের সদস্যরা সালিশে বসে বিয়ের সিদ্ধান্ত নেন।

এ সময় সেখানে বেলপুকুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল উপস্থিত ছিলেন। তিনি জানান, এক লাখ ২০ হাজার টাকা মোহরানায় বিয়ের সিদ্ধান্ত হয়। চারজন সাক্ষী ও স্থানীয়দের স্বাক্ষরের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ‘কিশোরের বাড়ি তরুণীর অবস্থানের কথা জানতে পেরে থানা থেকে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে কথা বলতে দুই পরিবারের সদস্যদের থানায় থানায় আসতে বলে পুলিশ চলে আসে। পরে কি হয়েছে তারা আর জানায়নি।বিয়ের বিষয়ে আমার জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com