1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার দেখা হয়েছে

পারভেজ বাঙালী,ডেস্ক নিউজ,। কক্সবাজারের টেকনাফে প্রায় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩ লক্ষ ৯০ হাজার ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই চালানের আনুমানিক বাজার মূল্য ১৬ কোটি ৫০ লক্ষ টাকা। এ সময় ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে এর আগে শুক্রবার রাত ২টার দিকে মিয়ানমার থেকে একটি সন্দেহজনক ফিশিং বোট শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার সময় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বোটটি আটক করে। বোটে তল্লাশি চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও কাভার্ড ভ্যান এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com