1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

১৯৯ রানে ম্যাথুসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং নাঈমের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অবিশ্বাস্য! এমন সময়ে এস এমন শট খেলা অবিশ্বাস্যই বটে। রান যখন ১৯৯!। কি দুর্দান্ত খেলে আসছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। চট্টগ্রামে প্রথম দিনেই পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় দিনেও সঠিক পথেই এগুচ্ছিলেন।

কিন্তু এমন একটা সময়ে খেই হারালেন, যাকে দুর্ভাগ্য বললেও কম হয়ে যাবে বোধহয়।

আর ১৯৯ রানে ম্যাথুসকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করে ৫ উইকেট নিয়েছেন নাঈম।

গতকাল ১১৪ রান তুলে শেষ করেছিলেন দিন। আজ দ্বিতীয় দিনে রান তুলতে অবশ্য কষ্ট করতে হয়েছে তাকে। তবে লক্ষ্যচ্যুত হননি। কখনও কুশল মেন্ডিসকে নিয়ে, কখনও ধনঞ্জয়া ডি সিলভা কিংবা বিশ্ব ফার্নান্দোর সঙ্গে জুটি গড়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির একেবারে দোরগোড়ায়।

কিন্তু হলো না। এই ইনিংসে ক্যারিয়ারের তৃতীয়বার পঞ্চম উইকেট তুলে নেয়া নাঈম হাসানের বলে। নাঈমের কুইকার বল স্কয়ার লেগে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিবের হাতে। মাত্র ১ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যাথুসকে।

১৯৯ রান করে সাজঘরে ফিরলেও দলকে এনে দিয়েছেন বড় সংগ্রহ। ম্যাথুসের এই লম্বা ইনিংসে রয়েছে ১৯টি চার ও ১টি ছক্কা। এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে খেলেছিলেন ২০০ রানের অপরাজিত ইনিংস।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৯৭ রান। ম্যাথুসের ইনিংস ছাড়াও ৬৬ রানের ইনিংস খেলেছেন দীনেশ চান্ডিমাল, ৫৪ রান আসে কুশল মেন্ডিসের ব্যাটে।

বাংলাদেশের পক্ষে ৬ উইকেট নিয়েছেন নাঈম হাসাম। ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও ১ উইকেট নেন তাইজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com