1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

১৮ বছর পর ফাইনালে ওঠার লক্ষ্যে কাল নামছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল প্রথম সেমিফাইনালে কুয়েতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।

একই ভেন্যুতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আরেক সেমিফাইনালে লড়বে স্বাগতিক ভারত ও লেবানন।

২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত সে আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিলো লাল-সবুজরা। এরপর সাতটি আসরের কোনটিতেই ফাইনালে উঠতে পারেনি ২০০৩ সালের চ্যাম্পিয়নরা।

এবারের আসরের ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে আর তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর শেষ চারের টিকিট পায় জামাল-তপুরা।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিতে উঠে বাংলাদেশ। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এই গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লেবানন। ‘এ’ গ্রুপ থেকে কুয়েত চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয়েছে স্বাগতিক ভারত।

এখন পর্যন্ত দু’বার কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’বারই হেরেছে বাংলাদেশ। ১৯৭৩ সালে সর্বপ্রথম মারদেকা কাপে কুয়েতের কাছে ২-১ গোলে হারে বাংলাদেশ। এরপর ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে কুয়েতের কাছে ৪-০ গোলে হারে বাংলাদেশ।

দীর্ঘ ৩৭ বছর পর আবারও দেখা হচ্ছে বাংলাদেশ ও কুয়েতের। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে কুয়েতের চেয়ে ৫১ ধাপ পিছিয়ে বাংলাদেশ। ১৯২তম স্থানে আছে লাল-সবুজ জার্সিধারীরা। কুয়েত আছে ১৪১তম স্থানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com