1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

১৮ বছরের বেশি বয়স হলে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৩৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে বয়সসীমা ১৮-তে নামিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১৮ বছরের বেশি বয়স্ক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে এক অনুষ্ঠানে জাহিদ মালেক এ মন্তব্য করেন।

এ ছাড়া ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোর ৭৫ শতাংশ বেড ও ৭৫ শতাংশ আইসিইউতে করোনা রোগী ভর্তি আছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারলে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন।

পরিস্থিতি মোকাবিলায় জেলাপর্যায়ে আরো ৫ হাজার বেডের আইসোলেশন সেন্টার করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে লকডাউনের সুফল কিছুটা পেতে শুরু করেছি। রাজশাহী, খুলনা ও দিনাজপুরে রোগীর চাপ কমছে।

তিনি বলেন, দেশে এখনো ৪৫ লাখ ভ্যাকসিন মজুদ আছে। আরো ১ কোটি চায়নায় অর্ডার দেয়া আছে। প্রতিমাসে পালাক্রমে আসবে। আগামী মাসে ফাইজার ও অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিনও আসবে।

বর্তমানে একসাথে প্রায় তিন কোটি ডোজ ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের আছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সংরক্ষণ সক্ষমতা বাড়াতে আরো কিছু ফ্রিজার কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com