1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

১৫ বছর আগে সংসদে বলেছিলাম—তারেক রহমান ফিরবেন: আন্দালিব রহমান পার্থ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একদিন দেশে ফিরে আসবেন—এ কথা তিনি প্রায় ১৫ বছর আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আন্দালিব পার্থ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ বাংলাদেশে। আজ থেকে প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে আমি বলেছিলাম—তারেক রহমান দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ কথা বলা সহজ ছিল না।”
তিনি আরও বলেন, “আমি কোনো গণনা করে বা ভবিষ্যদ্বাণী করে এ কথা বলিনি। বলেছিলাম দৃঢ় বিশ্বাস থেকে। আমার বিশ্বাস ছিল—তারেক রহমানের মতো জনগণের একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎ কোনো জজ সাহেবের কলমের খোঁচায় নির্ধারিত হয় না। সেটা নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায় এবং জনগণের মাধ্যমে, সঠিক সময়ে।”
বর্তমান সময়কে ঐতিহাসিক উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, “আজ সেই সময় এসেছে।”
তিনি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির সারা দেশের লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকদের অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com