1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

১৫ বছরে এই প্রথম, আইপিএল ফাইনালে যে ইতিহাস গড়লেন শুভমান গিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আইপিএল ২০২২-এর আগে গুজরাট টাইটানস শুভমান গিলকে ড্রাফ্ট হিসেবে যুক্ত করেছিল দলে। তবে গুজরাট ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম ম্যাচটি ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন এই তারকার। প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই আউট হয়ে যান তিনি। তবে এরপর ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে গেছেন গিল। মাঝে আবার ফর্ম হারিয়েছিলেন। তবে টুর্নামেন্টের ‘বিজনেস এন্ডে’ এসে দলকে পৌঁছে দিলেন লক্ষ্যে। সঙ্গে এমন এক কীর্তি গড়লেন যা আজও পর্যন্ত কেউ করতে পারেননি আইপিএল ফাইনালে।

আইপিএল ফাইনালে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে দলকে জেতান শুভমান গিল। শুধু তাই নয়, শুভমানের ব্যাট থেকেই এসেছিল ‘উইনিং শট’। ফিনিশার ধোনির মতোই একটি ছক্কা মেরে দলকে জেতান শিরোপা। তবে আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও ব্যাটসম্যান ছক্কা মেরে আইপিএলের ফাইনাল ম্যাচে জেতান তার দলকে। একাধিক ম্যাচে ছক্কা মেরে শেষ করা ধোনিও আইপিএলে এই কাজ করতে পারেননি। ৭ নম্বর জার্সি পরা গিল ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে অবশ্য ২০১১ সালের ধোনির সেই বিশ্বকাপের ছক্কার কথা মনে করিয়ে দেন। এ নিয়ে টুইটও করে গুজরাট টাইটানস।

এই ম্যাচে শুভমান গিল ৪৩ বলে ৩ চার ও মাত্র একটি ছক্কার সাহায্যে অপরাজিত ৪৫ রান করেন। মোটের উপর এই মৌসুমে ১৬ ম্যাচের ১৬ ইনিংসে গিল ৪৮৩ রান করেন, যার মধ্যে ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। গুজরাটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

গুজরাটের হয়ে হার্দিক পান্ডিয়া ৪৮৭, গিল ৪৮৩ এবং ডেভিড মিলার ৪৮১ রান করেন। ঋদ্ধিমান ১১ ম্যাচ খেললেও তালিকায় খুব একটা পিছিয়ে ছিলেন না। তার ব্যাট থেকে এই আইপিএলে এসেছে তিন হাফ সেঞ্চুরিসহ ৩১৭ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com