1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

১৫ আগস্ট ঘিরে নিরাপত্তার চাদরে ধানমন্ডি ৩২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ১৫ আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে পুলিশ, র‌্যাব, আনসার মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধানমন্ডি ৩২-এর প্রবেশ মুখেই ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। শেখ মুজিবের বাড়ির সামনে রাখা হয়েছে জলকামান। ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যাতে সেখানে প্রবেশ করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, সরকারের নির্দেশনা রয়েছে ১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না। এরই মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গত কয়েকমাসে নানাভাবে ষড়যন্ত্র করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে। কাজেই কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করার অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। রাতেও থাকবে। পুরো ধানমন্ডি ৩২ নম্বর পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কাউকে কোনও অনুষ্ঠান বা অনুষ্ঠানের নামে অরাজকতা করতে দেওয়া হবে না।

এদিকে, মূল ফটকের সামনেই সন্ধ্যা থেকে অবস্থান নিয়েছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা প্রায় সারারাত এবং শুক্রবার সারাদিন থাকবেন বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com