1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমে ১ হাজার ২০০ টাকা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ রোববার বিইআরসি এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য এই নতুন দাম ঘোষণা করে।

নতুন দাম অনুযায়ী, প্রতি কেজি এলপিজির দাম ১০০ টাকা। অন্য সিলিন্ডারগুলোর দাম এই অনুযায়ী নির্ধারিত হবে।

গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য প্রতি লিটার ‘অটো গ্যাসে’র দাম পড়বে ৫৫ টাকা ৯২ পয়সা, যা গত মাসে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।

বেশ কয়েক মাস ধরে ভোক্তারা নির্ধারিত দামে এলপিজির কিনতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, ‘বেশি দামে কেউ সিলিন্ডার কিনলে রশিদসহ বিইআরসিতে অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

কিন্তু কোনো গ্রাহকই সেখানে অভিযোগ করেন না বলে দাবি করেন তিনি।

আন্তর্জাতিক বাজারে যে হারে এলপিজির দাম কমেছে, সে হারে দেশে দাম কমেনি। এ প্রসঙ্গে বিইআরসি সদস্য (গ্যাস) মকবুল ই এলাহী চৌধুরী বলেন, ‘ডলারের দাম বৃদ্ধির কারণে ওই অনুপাতে দাম কমানো সম্ভব হয়নি। এ মাসে ডলারের দর ধরা হয়েছে ১০৬ টাকা ৬৪ পয়সা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com