1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

১২০ বাস নিয়ে ঢাকা নগর পরিবহন চালু হচ্ছে কাল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গণপরিবহণে লোকাল বাসের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে ১২০টি নতুন বাস নিয়ে চালু করা হচ্ছে ‘ঢাকা নগর পরিবহণ’। ইতোমধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত এই পরিবহণটি চলাচল করবে।

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা তিন রাস্তা মোড়ে ‘ঢাকা নগর পরিবহণ’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে গত ৬ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ‘ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পুরোনো কোনো বাস চলবে না। এখন এ রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাস থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেওয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। সব মিলিয়ে এ রুটে ১২০টি বাস চলাচল করবে।’

সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও। পর্যায়ক্রমে ঢাকা শহরে গণপরিবহণের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘এ রুটে চলাচলকারী পরিবহণের ড্রাইভার ও হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গণপরিবহণ বিশেষজ্ঞ এসএম সালেহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com