1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

১০ রান তুলতেই নিউজিল্যান্ডের ৪ উইকেট নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে এমনিতে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু কতটা? স্পষ্ট হলো প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। স্কোরবোর্ডে ১০ রান যোগ করার আগেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড।

শুরুটা করেছিলেন মেহেদী হাসান। একদম ইনিংসের প্রথম ওভারেই। রবীন্দ্র রাচিনকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরান। এরপর আঘাত হানেন অভিজ্ঞ সাকিব আল হাসান। অনভিজ্ঞ নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ যে স্পিনের বিপক্ষে কতটা অসহায়, সেটাই যেন স্পষ্ট হয়ে ওঠে আরেকবার।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচেই প্রথম ওভার নেন মেহেদী। নিউজিল্যান্ডের বিপক্ষে একই গল্প। এবার রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন তিনি। এরপরের ওভারে আঘাত হানেন নাসুম আহমেদ। তিনি ফেরান অভিজ্ঞ কলিন ডি গ্র্যান্ডহোমকে (১)। সেই ওভারেই নাসুম তার স্পিনে বোকা বানান টম ব্লান্ডেলকে।

তারপর বল হাতে নিয়েই সাকিব আল হাসানের ম্যাজিক। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে তার স্পিনে কুপোকাত উইল ইয়াং। সাকিবের স্লো বল বুঝতেই পারেন নি তিনি। ভেঙে যায় ইয়াংয়ের উইকেট। ১১ বলে মাত্র ৫ রান করে আউট ইয়াং।

এর আগে বুধবার বিকালে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে আগের দশ ম্যাচের সবকটিতেই হেরেছে টাইগাররা। এবার দেশের মাঠে লড়াই। সেই তিক্ত ইতিহাসের ইতি টেনে এবার জয়ে চোখ টাইগারদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com