1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

হাসপাতালে তাসকিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের ষষ্ঠ ওভারে ডান হাতের ওপরের অংশে বল লাগে তাসকিন আহমেদের। প্রথমে তিনি মাঠ ছেড়ে উঠলেও পরে আবার মাঠে ফেরেন। তবে ম্যাচ শেষে তাসকিন আহমেদকে হাসাপাতালে নেওয়া হচ্ছে।

টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানের বিপক্ষে ষষ্ঠ ওভারে বল করতে আসেন তাসকিন। তার করা প্রথম বলে স্ট্রেইট ড্রাইভ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বলটি তাসকিন ধরার চেষ্টা করেন। বল তালুবন্দি না হয়ে লেগে যায় তাসকিনের ডান হাতের ওপরের অংশে। তাসকিন ব্যাথা পান। ছুটে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান ক্যালিফাতো। পরে তার সঙ্গে মাঠ ছেড়ে যান। শুশ্রুষা শেষে পরে আবার মাঠে ফিরেন তিনি, বলও করেন।

অবশ্য হাতে ব্যাথা থাকার কারণে একটানা ফিল্ডিং করেননি। ১১তম ওভারে বোলিং করে আবারও মাঠ ছেড়েছিলেন। এরপর ইনিংসের শেষদিকে এসে বোলিং করেন। কিন্তু ম্যাচ শেষে তার হাতের বিস্তারিত অবস্থা জানতে তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা-নিরীক্ষার জন্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com