1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

হামাস নেতার সঙ্গে কথা বললেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৭৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
হামাস যখন গাজা উপত্যকায় ইসরাইলি পাশবিক হামলার প্রতিবাদে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে যাচ্ছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো।

এ সময় ইহুদিবাদী শত্রুদের আগ্রাসনের প্রতিবাদে সফল ও অনন্যসাধারণ জবাব দেয়ার জন্য হামাসের ভূয়সী প্রশংসা করেন জেনারেল কায়ানি। তিনি ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

টেলিফোন সংলাপে ইসমাইল হানিয়া ফিলিস্তিনি জাতির সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থনের জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল-কুদস নিয়ে বর্তমানে যে সংঘর্ষ চলতে তা মূলত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায়েরই ধারাবাহিকতা।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এর আগে এক ভাষণে ফিলিস্তিনি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করে বলেছিলেন, ফিলিস্তিনি ভূমি জবরদখল করে প্রতিষ্ঠিত অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে কেউ অস্ত্র হাতে নেবে তার প্রতি তেহরান সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তিনি বলেছিলেন, এটি ইরানের সুস্পষ্ট নীতি এবং এখান থেকে একটুও পিছ-পা হবে না তেহরান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com