1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

হত্যার ভয় দেখিয়ে ছাত্রকে ‘বলাৎকার’, মাদ্রাসাশিক্ষককে গণধোলাই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : দিনাজপুরে হত্যার ভয় দেখিয়ে মাদ্রাসার ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে মমিনুল ইসলাম সুজন (২৭) নামের মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে হিলি হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় হিলফুল ফুযুল মাদ্রাসা থেকে অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। অভিযুক্ত মমিনুল ইসলাম সুজন উপজেলার চেংগ্রামের রফিকুল ইসলামের ছেলে।

    হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার রাতে মোবাইলের মাধ্যেমে খবর আসে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে আটকে রেখেছে এলাকাবাসী। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শিশুর বাবা মাদ্রাসাশিক্ষক মমিনুল ইসলাম সুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

    অভিযোগে ওই শিশুর বাবা উল্লেখ করেন, হিলি হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকায় হিলফুল ফুযুল মাদ্রাসায় তার ছেলে বোর্ডিংয়ে থেকে লেখাপডা করে আসছিল। অভিযুক্ত শিক্ষক মমিনুল ইসলাম ওই মাদ্রাসায় রাত্রি যাপন করতেন। সেই সুবাদে ওই শিক্ষক শিশুকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করতেন। এই ঘটনা কাউকে বললে শিশুকে হত্যার হুমকিও দিতেন।

    প্রতিদিনের মতো গত ১৬ আগস্ট ওই শিশুকেও সে ফের বলাৎকার করে। শুক্রবার মাদ্রাসা ছুটি হওয়ায় শিশুটি বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। পরে বিষয়টি নিয়ে শিশুর পরিবার মাদ্রাসা কর্তৃপক্ষকে অবগত করেন।

    এদিকে, বিষয়টি এলাকায় জানাজানি হলে গ্রামবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে মাদ্রাসার কক্ষে আটক রেখে পুলিশকে খবর দেয়। ওসি আরও জানান, অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক শিশুটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com