1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

হতাশার ড্রয়ে শুরু আর্জেন্টিনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মেসির দুর্দান্ত ফ্রি কিকে লিড। কিন্তু দ্বিতীয়ার্ধে এক পেনাল্টি সব ওলটপালট করে দিলো। তারপরও আর্জেন্টিনা আক্রমণ করে গেলে মুহুর্মুহ। কিন্তু জয়সূচক গোলের দেখা মিলল না। চিলির সঙ্গে ড্র করে কোপা আমেরিকার মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বি গ্রুপের ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করেন অধিনায়ক লিওনেল মেসি। চিলির হয়ে সমতাসূচক গোল করেন ভারগাস।

চিলি মানেই আর্জেন্টিনার জন্য আতঙ্ক। কয়েকদিন আগেই বিশ্বকাপ বাছাই পর্বে চিলির সঙ্গে ড্র করেছিল মেসিরা। এই চিলির কাছে ২০১৫ ও ২০১৬ কোপার ফাইনালে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ম্যারাডোনার উত্তরসূরীরা। এবার তাদের বিরুদ্ধেই ড্র করে কোপা যাত্রা শুরু স্কালোনি শিবিরের।

চিলির পোস্টে ১৮বার শট নিয়েছে আর্জেন্টিনা। যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে কম আক্রমণ করা চিলি ৫ শটের মধ্যে চারটিই ছিল লক্ষ্যে। অনেকদিন পর ম্যাচে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, শতকরা ৪৯ ভাগ। কর্ণার সাতটি পেয়েছিল আর্জেন্টিনা, সেখানে চিলি পেয়েছিল মাত্র একটি।

ম্যাচের আট মিনিটে প্রথম গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনার হয়ে ১৪৫তম ম্যাচ খেলতে নামা লিওনেল মেসি। বক্সের মধ্যে থেকে তা বা পায়ে নেয়া শটে বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে।

মিনিটে দুয়েক পর দ্বিতীয় গোলের সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু চেলসোর বাড়ানো ক্রসে ঝড়ের বেগে এসেও পা ছোয়াতে পারেনি মার্টিনেজ। হতাশ আর্জেন্টিনা শিবিরে। ৩২ মিনিট অবধি বেশ কটি গোলের সুযোগ নষ্ট করা আর্জেন্টিনা গোলের মুখ দেখে অধিনায়ক মেসির কল্যাণে।

৩৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে চিলির জাল কাঁপান সময়ের অন্যতম এই সেরা খেলোয়াড়। বা পায়ে নেয়া শটে বল জালে জড়ায় পোস্ট ঘেষে। ঝাপিয়েও তা রক্ষা করতে পারেননি চিলির গোলরক্ষক। এক গোলে লিড নিয়ে প্রথমার্ধের বিরতিতে যায় মেসিরা।

মাঝে মধ্যে আক্রমণ করা চিলি দ্বিতীয়ার্ধে পায় পেনাল্টির দেখা। বক্সের মধ্যে ভিদালকে ফেলে দেন আর্জেন্টিনার ডিফেন্ডার তাগলিয়াফিকো। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে ব্যর্থ ভিদাল। তার নেয়া শট ডান দিকে ঝাপিয়ে রক্ষা করেন আর্জেন্টিনার গোলরক্ষক। কিন্তু শেষ রক্ষা হয়নি। আলগা বল ঝড়ের গতিতে গিয়ে হেড করে গোল করেন ভারগাস। ম্যাচে সমতা আসে ১-১ ব্যবধানে।

এরপর সময় যত গড়িয়েছে আর্জেন্টিনার আক্রমণের ধার তত বেড়েছে। গোলের সুযোগও এসেছে বেশ কয়েকটি। কিন্তু পূর্ণতা পায়নি কোনো আক্রমণের। ড্রর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com