1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক

হঠাৎ পদত্যাগ করলেন পাকিস্তান কোচ মিসবাহ-ওয়াকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আজ (সোমবার) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ দল দেওয়ার কিছুক্ষণ পরেই জানা গেল পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করেছেন। পিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপের বাকি আর মাত্র দেড় মাসের মতো, এর মধ্যে দেশটির দুই কোচের পদত্যাগের বিষয়টি বেশ বিস্ময়কর। বোর্ডের সঙ্গে এখনো এক বছরের চুক্তির মেয়াদ বাকি আছে মিসবাহ ও ওয়াকারের।

২০১৯ সালে একসঙ্গেই পাকিস্তান দলের দায়িত্ব নেন মিসবাহ ও ওয়াকার। তাদের দুজনের পদত্যাগে বিশ্বকাপের আগ মুহূর্তে বেশ বিপাকে পড়েছে পিসিবি। যদিও আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য মিসবাহ-ওয়াকারের জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার সাকলায়েন মুশতাক ও আব্দুল রাজ্জাককে।

মিসবাহ জানিয়েছেন, পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। মিসবাহ বলেন, ‘দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকায় আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। এই বিষয়টি বিবেচনা করে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।’

ওয়াকারের দাবি, মিসবাহ সরে দাঁড়ানোর কারণেই তিনি পদত্যাগ করেছেন। ওয়াকার বলছিলেন, ‘মিসবাহ আমাকে তার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর পর আমার জন্য পদত্যাগের সিদ্ধান্ত কঠিন ছিল না। আমরা একইসাথে কাজ নিয়েছিলাম, জুটি হয়ে কাজ করেছি এবং একইসাথে পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’

পাকিস্তান দলে কোন্দল নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচিত ছিলেন দেশটির এই সাবেক দুই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com