1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

হঠাৎ চলন্ত ট্রেনটি দুই ভাগে বিভক্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট থেকে ঢাকার উদ্দেশে ১৫টি বগি নিয়ে যাত্রা করে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। তারপর বেলা ৩টা ৪০ মিনিটে ট্রেনটি যাত্রাবিরতি দেয় হবিগঞ্জ মনতলা স্টেশনে।

বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি। স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে চালক ট্রেনটি থামান।

আজ সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার পরশ আলী শিকদার জানান, সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনটি স্টেশনে পৌঁছাতেই এর পেছনের জয়েন্ট ছিঁড়ে চারটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় প্রায় তিন ঘণ্টা আটকা পড়ে ট্রেনটি।

ট্রেনের যাত্রীরা বলেন, আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি ট্রেনটি দুই ভাগ হয়ে গেছে। আর কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশন থেকে ছেড়ে যাবার পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com