1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ আবু রায়হান নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সড়ক দুর্ঘটনায় রংপুরের ‘শিশুবক্তা’ হাফেজ কারি মাওলানা আবু রায়হান আজাদী নিহত হয়েছেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তার মৃত্যু হয়।

রবিবার (১৮ জুন) রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা আবু রায়হান রংপুরের তারাগঞ্জ উপজেলার বারাপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে মোটরসাইকেলে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিলেন শিশুবক্তা আবু রায়হান। পথে রামজীবন ইউনিয়নের চৌরাস্তা (ফারুকের মোড়) এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মোটরসাইকেল আরোহী মোফাজ্জল মিয়া ও তাজুল ইসলাম নামের আরো দুজন আহত হন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com