1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

সড়ক দুর্ঘটনায় নায়িকার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের তেলেগু ভাষার জনপ্রিয় নায়িকা গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ। তার বয়স হয়েছিলো ২৬ বছর।

হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সঙ্গে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়ি। ঘটনাস্থলেই নিহত হন চিত্রনায়িকা গায়ত্রী আর রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

পরে তিনিও মারা যান। এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারী মারা গেছেন।

গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ।অন্তর্জালে তার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন গায়ত্রী। তার ইউটিউব চ্যানেলের নাম জলসা রায়ুডু। সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে কাজ করেছেন। কাজ করেছেন তামিল সিনেমায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com