1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

সৎ দক্ষ ও যোগ্য নেতৃত্ব উপহার দিতে নবীনদের এগিয়ে আসতে হবে——— মাওঃ আবুল কালাম আজাদ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

রামপ্রসাদ সরদার কয়রা, খুলনা  : খুলনার কয়রায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক,খুলনা-৬ (কয়রা – পাইকগাছা) এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে।

গণমানুষের সেই আকাঙ্খা পূরণের জন্য জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আল্লাহু তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো। এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াত শিবিরের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”

১ এপ্রিল মঙ্লবার কয়রা উপজেলা শাখা আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি শেখ সাইফুল্লাহ আযাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওলানা ইমরান হোসাইন , সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দক্ষিণ জেলা সভাপতি প্রিন্সিপাল আব্দুর রহিম, মাওলানা মাসুদুর রহমান, মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন, হাফিজুর রহমান মন্টু, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, জি,এম মোনায়েম বিল্লাহ, সোলাইমান হোসেন, আবু ইসহাক প্রমুখ।

প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “যেই ফ্যাসিবাদী শক্তি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল, আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াতে ইসলামী সকল বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন তারা কোনদিনও সফল হতে পারবে না। আগামী দিনে এই জাতিকে সৎ, দক্ষ, চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে সামনে এগিয়ে আসতে হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com