1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে আদায়ের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ১০৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বদ্ধ জায়গায় কাজ করার বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিরুৎসাহিত করলেও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (১২ মে) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের জানাচ্ছি, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলীসহ গত ২৬ এপ্রিল ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে উক্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে।

তবে বিপুলসংখ্যক মুসল্লির এভাবে মসজিদে জমায়েত হওয়ার বিষয়টি করোনার প্রাদুর্ভাব আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন গত মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ‘মসজিদের ভেতর ঈদ জামাতের বদলে খোলা মাঠে আদায় করাটাই বেশি নিরাপদ। এ বিষয়ে আমরা সুপারিশ করেছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com