1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুমিনুল হক ও লিটন কুমার দাশের ব্যাটিং দৃঢ়তায় মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ। ব্যাটিংয়ে বাংলাদেশ আরেকটি সোনালি দিন পার করলেন বে ওভালে। হাতে ৪ উইকেট রেখে ৭৩ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে অতিথিরা।

বাংলাদেশের জন্য এই লিড ঐতিহাসিক। কারণ টেস্টে এশিয়ার বাইরে পরে ব্যাট করে বা প্রথম ইনিংস শুরু করে এই প্রথম লিড পেল টাইগাররা। রাচিন রবীন্দ্রের করা ইনিংসের ১২৫তম ওভারের প্রথম বলে এক রান নেন মুমিনুল হক। সেই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। স্বাগতিকদের করা ৩২৮ রানের জবাবে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৪০১।

আজ সোমবার দিনের প্রথম সেশনটা ছিল নিউজিল্যান্ডের। এই সেশনে জয় ও মুশফিকের উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনের শুরু থেকে চিত্রনাট্য বদলাতে শুরু করে। এ সময়টায় পাল্টা আক্রমণ করে জবাব দেন মুমিনুল ও লিটন। শেষ সেশনেও একই ধারাবাহিকতা।

লিটনের নান্দনিক ব্যাটিংয়ের সঙ্গে মুমিনুলের দায়িত্বশীল ইনিংস। এই দুইজনের ব্যাটে ভর করে বাংলাদেশ লিড পেয়ে যায় অতি সহজেই। বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে মুমিনুল আউট হন ৮৮ রানে। তাতে ভাঙে মুমিনুল ও লিটনের পঞ্চম উইকেটে ১৫৮ রানের জুটি। সঙ্গী হারানোর পর লিটনও সাজঘরে ফেরেন দ্রুত। বাজে শটে বোল্টকে তিনি উইকেট উপহার দেন ৮৬ রানে।

তবে মিরাজ ও ইয়াসিরের প্রতিরোধে স্বস্তি নিয়ে সোনলি দিন শেষ করে বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট সুখস্মৃতি খুব একটা নেই। আজকের দিনটি প্রতিপক্ষের মাটিতে সেরা দিনগুলোর একটিই হয়ে থাকছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com