1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”**

স্বপ্নভঙ্গ ভিয়ারিয়ালের, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ মে, ২০২২
  • ৬৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালকে উড়িয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। মঙ্গলবার (৩ মে) রাতে ভিয়ারিয়ালের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে জয় পায় ইংলিশ দলটি।

এদিন প্রথমার্ধে উজ্জীবিত লিভারপুলকে কোণঠাসা করে দুই লেগ মিলিয়ে সমতা টেনে আশাও জাগায় স্প্যানিশ দল ভিয়ারিয়াল, কিন্তু বিরতির পর খেই হারিয়ে ফেলে তারা।

ভিয়ারিয়ালের শুরুটা হয়েছিলো স্বপ্নের মতো। খেলার তৃতীয় মিনিটে বাঁ দিক থেকে পেরভিস এস্তুপিনানের ক্রস দূরের পোস্টে পেয়ে এতিয়েন কেপুর বাড়ান ছয় গজ বক্সের মুখে। ফাঁকা জালে বল পাঠিয়ে স্বাগতিক দর্শকের উচ্ছ্বাসে ভাসান সেনেগালের ফরোয়ার্ড দিয়া।

এর একটু পরই ব্যবধান দ্বিগুণ করে ফেলে ভিয়ারিয়াল। নিজেদের অর্ধ থেকে লম্বা করে বাড়ানো বল খুঁজে পান কেপুকে। ডান দিকে বাইলাইনের কাছে একজনের বাঁধা এড়িয়ে তিনি ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে। লাফিয়ে হেডে বাকিটা সারেন কোকেলিন। দুই লেগ মিলিয়ে তখন ২-২ সমতা। ভিয়ারিয়ালের সমর্থকরা দারুণ কিছুর আশায়, কিন্তু দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না স্বাগতিকদের।

দিয়া ও ফ্রান্সিস কোকেলিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে লিভারপুলের তিন গোল করেন ফাবিনিয়ো, লুইস দিয়াস ও সাদিও মানে।

৫৫তম মিনিটে লিভারপুল ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের শট প্রতিপক্ষের কোকেলিনের পায়ে লেগে ক্রসবারে বাঁধা পায়। ছয় মিনিট পর দুই লেগ মিলিয়ে দলকে এগিয়ে নেন ফাবিনিয়ো। মোহামেদ সালাহর পাস ধরে এই ব্রাজিলিয়ানের শট গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

চার মিনিট পর আলেকজান্ডার-আরনল্ডের ক্রসে হেডে ম্যাচে সমতা টানার পাশাপাশি দুই গোলের লিড পুনরুদ্ধার করেন কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস। ৭৪তম মিনিটে গোলরক্ষক জেরোনিমো রুলির ভুলে এগিয়ে যায় লিভারপুল। পোস্ট ছেড়ে বেরিয়ে গিয়ে সাদিও মানেকে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হন তিনি। সুযোগ পেয়ে ফাঁকা জালে বল জড়ান সাদিও।

দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় প্যারিসের ফাইনালের টিকেট নিশ্চিত করে লিভারপুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com