1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

‘স্থানীয় নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা এখন আর নেই’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের যে ডেট দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে নির্বাচন কমিশন রোডম্যাপ দেবে।

সোমবার (৯ জুন) সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন আর সেই সম্ভাবনাটা নেই। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময় নির্ধারিত করে দিয়েছেন। জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলো দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের জন্য একটি কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু যেসব দৈনন্দিনগুলো সেবা দেওয়ার কথা, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তা দিতে পারছি না।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু আমরা করতে পারি দেখবো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলবো।

মিডিয়ায় গুজবের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়ে গুজব ছড়ানো হয়েছে, যা মেইনস্ট্রিম মিডিয়াতেও প্রকাশ পেয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়া গুজব ছড়াতে পারে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া যখন সেটি প্রচার করে, তখন জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ি। পরে আমাদের ফ্যাক্ট চেক করে জানতে হয় কতটুকু সত্য। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। আমার পরিবার নিয়েও গুজব ছড়ানো হয়েছে।

এ সময় কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ পড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com