1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

স্থপতি সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার দেখা হয়েছে

‘বাংলাদেশের স্থপতি সমাজ’ ব্যানারে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের যৌক্তিক দাবীর সাথে সংহতি জানিয়ে এবং গণখুন , নিপীড়ন ও যাবতীয় সংঘটিত অগণতান্ত্রিক কর্মকান্ডের ন্যায় বিচারের দাবিতে ঢাকার আগারগাওয়ে একটি ‘স্থপতি সমাবেশ’ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থপতিদের পক্ষ থেকে একটি প্রেস বিবৃতি প্রকাশ ও পদযাত্রা করা হয়। পদযাত্রাটি স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম সড়ক , আগারগাঁও প্রদক্ষিন করে। বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে সাম্প্রতিক হত্যাকাণ্ড এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ড নিয়ে স্থপতি সমাজের অবস্থান ও দাবী সমূহ তুলে ধরা হয়। বাংলাদেশের স্থপতি সমাজ এই অবস্থার অবসানের লক্ষ্যে ১০ টি দাবী উত্থাপন করেন:

– ১ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের জাতিসংঘের অধিনে তদন্ত এবং দায়ী ব্যক্তিদের গ্রেফতার বিচার দ্রুত সময়ে শুরু করতে হবে।
– ২ অবিলম্বে শিক্ষার্থীদের হয়রানিমুলক গ্রেফতার বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে গ্রেফতার হওয়া ছাত্র, শিক্ষক ও নিরীহ নাগরিকদের মুক্তি দিতে হবে।
– ৩ কোন অবস্থাতেই আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করা যাবেনা।
– ৪ সকল নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দিতে হবে
– ৫ ব্লক রেইড বন্ধ করতে হবে
– ৬ রাস্তায় মুঠোফোন, বই খাতা চেক করার মত হয়রানিমুলক কর্মকান্ড বন্ধ করতে হবে।
– ৭ সেনা সদস্যদের অবিলম্বে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী দীর্ঘদিন রাস্তায় থাকতে পারেনা।
– ৮ শিক্ষার পরিবেশ নিশ্চিত করে দ্রুততম সময়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।
– ৯ জনগণের মাঝে আস্থার পরিবেশে স্মৃস্টির লক্ষে সরকারের দায়ী ব্যক্তিদের পদত্যাগ সহ বিশ্বাসযেগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।
– ১০ সর্বপরি সুশাসন ও জবাবদিহিতা মুলক প্রশাসনিক ব্যবস্থ্যার সাংবিধানিক চাহিদা পুরণ করার নিশ্চয়তা দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com