1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর

স্ত্রীর হাত-পা বেঁধে চোখের সামনেই ফাঁস নিলেন স্বামী!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৪২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর কাটাসুরের একটি বাসায় খন্দকার আশিকুর রহমান (২৫) নামে এক যুবক ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার আগ মুহূর্তে স্ত্রীর হাত-পা বেঁধে এরপর নিজেই গলায় ফাঁস দেন বলে দাবি করেছেন তার স্ত্রী।

শুক্রবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কাটাসুর ২ নম্বর গলি ৯৩/১ নম্বর বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর প্রতিবেশী ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আশিকুর ঝালকাঠি সদর উপজেলার দিবাকরকাঠি গ্রামের খন্দকার এনায়েত হোসেনের ছেলে। রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন তিনি।

মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন বলেন, পাঁচ মাস আগে প্রেমের সম্পর্কে তানজিলা আক্তার মারিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে ঐ বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রী বনানীতে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে চাকরি করেন।

তিনি আরো বলেন, তার স্ত্রী দাবি করছেন- পারিবারিক কলহের কারণে গতরাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমের ভেতর আশিকুর তার (স্ত্রী) হাত-পা রশি দিয়ে এবং মুখ বালিশের কভার দিয়ে বাঁধে।

এরপর তিনি নিজেই ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে কৌশলে স্ত্রী নিজের হাত পায়ের বাঁধন খুলে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান। তার কান্নাকাটির শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখন প্রতিবেশীরাই তাকে হাসপাতালে নিয়ে যান।

এসআই আলতাফ হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত তার পরিবারে কেউ কোনো অভিযোগ করেননি। তবে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com