1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে দুধ দিয়ে গোসল যুবকের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ফরিদপুরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন ফরিদপুরের মো. সিরাজ শেখ (৩৩) নামের এক যুবক।

শুক্রবার (১২ মে) বিকেলে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিরাজ শেখ (৩৩) বাইখির চৌরাস্তা এলাকার মুজিবর শেখের ছেলে। তিনি একই এলাকার আফসার শেখের মেয়ে ইতি বেগমকে (২৮) বিয়ে করেন। ১৩ বছরের সংসার জীবনে তাদের ১১ বছরের একটি ছেলে আছে। কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে একাধিকবার সালিসও হয়। দুই বছর আগে আদালতে মামলা হয়। উভয়ই একে অপরের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ৯ মে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। এই খুশিতে এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

এ বিষয়ে মো. সিরাজ শেখ বলেন, বিয়ের কয়েক বছর পর থেকে সংসারে অশান্তি বাড়তে থাকে। ইতি বেগম আমার নামে মামলা করে হয়রানি করতে থাকে। মামলার একপর্যায়ে নিয়ত করি স্ত্রীর হাত থেকে মুক্তি পেলে এক মণ দুধ দিয়ে গোসল করব। তাই, নিয়ত পূর্ণ করলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com