1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য জবি অধ্যাপক ড. মনিরুজ্জামান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান। শনিবার (০৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর পর্যন্ত স্থায়ী হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ড. মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ( সন্মান) এবং এম. কম পাশ করেন। এছাড়াও তিনি ভারতের আলিনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ইসলামি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে তিনি হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রেস প্রশাসক সহ নানা পদে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. মনিরুজ্জামান ২০০৮ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন । এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিন, বিভাগীয় সভাপতি, একাডেমিক কমিটির সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় সভাপতি, হিসাব পরিচালক, ফিনান্স কমিটির সদস্যসহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পলন করেন। তার পূর্বে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ – উপাচার্য এবং কোষাধ্যক্ষ হিসেবে দীর্ঘ সময় অতিবাহিত করেন। বিশিষ্ট এ শিক্ষাবিদের ১৫ টি বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা গ্রন্থ প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com