1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অনুদান ও ঈদ সামগ্রী দিলেন আমিনুল হক দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পানছড়িতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিজিবির ঈদ উপহার প্রদান পলশা মহেষপুর পাবসস’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ গুপ্তছড়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে প্রশাসনের ঝটিকা অভিযান। ঈদে তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজ প্রণালিতে ৩ মাস ধরে আটকে ‘বাংলার জয়যাত্রা’, সাগরেই ঈদ কাটালেন ৩১ বাংলাদেশি নাবিক ভাইরাল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কোরবানি হচ্ছে না, স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ফিরল খামারে ঈদুল আযহা উপলক্ষে দাউদকান্দি-মেঘনাবাসীকে ড. খন্দকার মোশাররফের শুভেচ্ছা, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রীর শুভেচ্ছা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন, কোরবানি ও হজের আনুষ্ঠানিকতা শুরু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ আদায় এবং পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিমরা পালন করছেন ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার এই মহান উৎসব।
সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তুরস্কসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলিমরাও স্থানীয় সময় অনুযায়ী ঈদের আনন্দে অংশ নিচ্ছেন।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহায় পশু কোরবানির প্রচলন রয়েছে।
এদিকে, পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ১০ জিলহজ সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হাজিদের ঈদুল আজহার কার্যক্রম শুরু হয়েছে। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় তারা পশু কোরবানি করবেন। কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম ত্যাগ করবেন এবং কাবা শরিফে তাওয়াফের মাধ্যমে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা নিজেদের সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল ও অন্যান্য হালাল পশু ক্রয় করে কোরবানির প্রস্তুতি সম্পন্ন করেছেন।
হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিবহণ ব্যবস্থা গ্রহণ করেছে। তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে বিভিন্ন স্থানে পানির ফোয়ারা, ছায়াযুক্ত বিশ্রামকেন্দ্র এবং শীতলীকরণ ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া হাজিদের যাতায়াত সহজ করতে প্রায় ২৪ হাজার বিশেষ বাস পরিচালনা করা হচ্ছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুসলিম বিশ্বে শান্তি, সম্প্রীতি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে পড়েছে। বিশ্বের কোটি কোটি মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানি ও ইবাদতের মাধ্যমে দিনটি পালন করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com