1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন *বসুন্ধরা খাতার আয়োজনে বিএম কলেজে মার্কেটিং ফেস্ট* আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি- ঠাকুরগাঁওযে মির্জা ফখরুল পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর বন্দর থানা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন: সভাপতি শাহাদাত, সম্পাদক শাওন জ্বালানি সংকটে যৌথ সমাধান খুঁজতে ১০ সদস্যের কমিটি প্রস্তাব, বিরোধী দলকে নাম দিতে আহ্বান জামালপুর সমিতি গাজীপুর জাসগা এর আহ্বায়ক কমিটি গঠন পূর্বের কমিটি বিলুপ্ত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা মাদারগঞ্জে বিদ্যালয়ের মাঠ বন্ধক, ইরি ধান আবাদে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ার অভিযোগ রামপালে জনদুর্ভোগের অবসান: প্রতিমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হলো সরকারি সড়ক

সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৭৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের দু’দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ১০টার পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ ভোটগ্রহণ শুরু হয়। ১৪ পদের বিপরীতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিরতি (দুপুর ১টা থেকে ২টা) দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে মোট ভোটার ৮ হাজার ৬২৩ জন। ১৪ পদে প্রার্থী হিসেবে রয়েছেন ৩৩ জন।

সরকার সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা হলেন- সভাপতি পদে সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সহ-সভাপতি পদে মো. শহীদুল ইসলাম ও মোহাম্মদ হোসেন এবং সম্পাদক পদে মো. আবদুন নুর (দুলাল)।
কোষাধ্যক্ষ পদে মো. ইকবাল করিম, সহ-সম্পাদক পদে এ বি এম হামিদুল মিসবাহ ও মো. হারুন উর রশিদ।

সাত সদস্য পদে প্রার্থী হচ্ছেন- ফাতেমা বেগম, হাসান তারিক, মো. মনিরুজ্জামান রানা, মুনমুন নাহার, শফিক রায়হান শাওন, শাহাদাত হোসাইন (রাজিব) ও সুব্রত কুমার কুন্ডু।

বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে প্রার্থীরা হচ্ছেন- মো. বদরুদ্দোজা (বাদল), সহ-সভাপতি পদে মনির হোসেন ও মো. আসরারুল হক, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল)।

কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ কামাল হোসেন, সহ-সম্পাদক পদে মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

সাতটি সদস্য পদে ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মাহদীন চৌধুরী, মো. আনোয়ারুল ইসলাম, মো. গোলাম আক্তার জাকির, মো. মঞ্জুরুল আলম (সুজন) ও মো. মোস্তফা কামাল বাচ্চু।

এছাড়া সভাপতি পদে প্রার্থী হিসেবে রয়েছেন- ড. মো. ইউনুছ আলী আকন্দ ও তানিয়া আমীর। সহ-সভাপতি রয়েছেন মহিউদ্দিন ফারুকী এবং সহ-সম্পাদক পদে রয়েছেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও মোহাম্মদ আব্দুল করিম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com