1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

সি৭৫-এর পর আরও অত্যাধুনিক পানিরোধী ফোন আনছে রিয়েলমি!

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির রেকর্ড-ব্রেকিং সি৭৫ লাখো ক্রেতার মন জয় করার পর এখন পরবর্তী সি-সিরিজ ডিভাইস উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। জনপ্রিয় সি৭৫-এর উত্তরসূরি হিসেবে বিবেচিত আসন্ন সি-সিরিজ স্মার্টফোনটি এমন উল্লেখযোগ্য, সার্বিক আপগ্রেড নিয়ে আসবে যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করার পাশাপাশি সাশ্রয়ী স্মার্টফোন সেগমেন্টে নতুন মানদণ্ড স্থাপন করবে।
উন্মোচনের সময় রিয়েলমি সি৭৫ বাজারে তুমুল আলোড়ন সৃষ্টি করে হয়ে ওঠে তার ক্যাটাগরির সর্বাধিক বিক্রিত রিয়েলমি ফোন। এটিই ছিল সেই সেগমেন্টের একমাত্র অফিসিয়ালি ওয়াটারপ্রুফ স্মার্টফোন, যা এর বিশাল ব্যাটারি লাইফ ও শক্তিশালী পারফরম্যান্স দিয়ে ব্যবহারকারীদের মন জয় করে। যারা দীর্ঘদিন ব্যবহার, নির্ভরযোগ্যতা ও অতুলনীয় মূল্যের সমন্বয় খুঁজছিলেন, অল্প সময়ের মধ্যে এই মডেলটি তাদের কাছে সবচেয়ে পছন্দের হয়ে ওঠে।
এবার রিয়েলমি আরও এক ধাপ এগিয়ে যেতে প্রস্তুত। বৃহৎ ব্যাটারি, দৃষ্টিনন্দন ডিসপ্লে, আরও দ্রুতগতির প্রসেসর ও স্মার্ট পারফরম্যান্স অপটিমাইজেশনের মতো আপগ্রেড নিয়ে বাজারে আসতে চলেছে আসন্ন সি-সিরিজ স্মার্টফোনটি। আর এই সবই মিলবে সাশ্রয়ী মূল্যে। ফলে ক্রেতারা সাশ্রয়ী বাজেটের মধ্যেই পাবেন আরও উন্নত, মসৃণ ও প্রিমিয়াম অভিজ্ঞতা।
এন্ট্রি-লেভেল সেগমেন্টে উদ্ভাবনের ধারা বজায় রেখে চলতে থাকায়, রিয়েলমির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী চমকের জন্য। নতুন মডেলটি কি তার পূর্বসূরির মতো আবারও রেকর্ড ভাঙবে? সময়ই তা বলে দেবে। তবে এটি নিশ্চিত যে, রিয়েলমির পরবর্তী সি-সিরিজ ফোনটি বাজারে আবারও আলোড়ন সৃষ্টি করতে চলেছে। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- www.realme.com/bd অথবা রিয়েলমি অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com