1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ

সিলেট থেকে নানা কৌশলে ইউরোপে নেওয়ার প্রলোভন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিদেশে দীর্ঘ হচ্ছে সিলেটের তরুণদের লাশের মিছিল। কেউ মারা যাচ্ছেন অবৈধপন্থায় ইউরোপ যাত্রার পথে। কেউ মারা যাচ্ছেন বিদেশের মাটিতে সন্ত্রাসী হামলা ও দুর্ঘটনার শিকার হয়ে। গেল দুই বছরে সাগরে ডুবে, পুলিশের গুলিতে, সন্ত্রাসী হামলা ও দুর্ঘটনায় সিলেটের শতাধিক যুবক মারা গেছেন। সম্প্রতি তুরস্ক ও গ্রিস সীমান্তে ঠান্ডায় মারা গেছেন অভিবাসী প্রত্যাশী সিলেটের দুই যুবক। এর আগে গত এক মাসে মারা গেছেন আরও ১০ জন। গত মাসের শেষ দিকে ইতালি যাওয়ার উদ্দেশে দালালের মাধ্যমে লিবিয়ায় যাওয়া বিয়ানীবাজারের খশির আবদুল্লাহপুর শাহজিপাড়ার আমিনুল ইসলাম নামে এক যুবক সে দেশের পুলিশের গুলিতে মারা যান। লিবিয়ার কারাগারে বিয়ানীবাজারের আরও ২৪ যুবক বন্দি রয়েছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। গত ২ ফেব্রুয়ারি তুরস্ক ও গ্রিস সীমান্তে অভিভাসনপ্রত্যাশী ১২ জন ঠান্ডায় মারা যান। এর মধ্যে ছিলেন সুনামগঞ্জের দুজন। একজন দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের জনি সর্দার ও অপরজন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের বাসিন্দা। তুরস্ক হয়ে তারা গ্রিসে ঢোকার চেষ্টা করছিলেন। ২০২০ সালের ৬ সেপ্টেম্বর একইভাবে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে দুই সিলেটী যুবকের মৃত্যু হয়। তারা হলেন- ওসমানীনগর উপজেলার মনোহর আলীর ছেলে আক্তার আহমেদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার আসিদুর রহমানের ছেলে মিজানুর রহমান।

বিদেশে গিয়ে মারা যাওয়া যুবকদের পরিবারের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশে যে যুবক কোনো কাজই করেনি, বিদেশ গিয়ে তাকে কঠিন পরিশ্রম করতে হয়। স্বজনদের মুখের দিকে চেয়ে তারা ফিরেও আসতে পারেন না। ফলে অনেকে হতাশায় ভোগেন। এ থেকে দুর্ঘটনাও ঘটছে। বর্ণবাদ ও সন্ত্রাসী হামলার শিকার হয়েও অনেকে প্রাণ হারাচ্ছেন। ৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ পীরেরচক গ্রামের বাসিন্দা জুবেল আহমদ। ৩ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার নর্দান কেপ প্রদেশের আফিংটন এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সিলেট নগরীর কুশিঘাট এলাকার আলাওর রহমানের ছেলে আকবর হোসেন। গত বছরের ৫ মে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সংলগ্ন আলবার্টনে আরমান মিয়া নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। গত ৩০ জানুয়ারি দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে আশরাফ আলী। দুবাই যাওয়ার ১৫ দিনের মাথায় তার মৃত্যু হয়। গত বছরের ১৪ আগস্ট রাতে কুয়েতের আবদালি এলাকায় একটি কৃষি খামারের ‘লেবারশেডে’ আগুন লেগে সিলেটের তিন শ্রমিকের মৃত্যু হয়। ৩১ অক্টোবর রাতে সৌদির রিয়াদে বহুতল ভবন থেকে পড়ে কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রামের মো. আলী হোসেন নামের এক শ্রমিক মারা যান। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি সৌদি আরবের দাম্মামে লিফট ছিড়ে মারা যান গোয়াইনঘাট উপজেলার নবমখ গ্রামের যুবক মো. শাহীন খান। গত বছরের ১৭ সেপ্টেম্বর স্কটল্যান্ডে সহকর্মীর ছুরিকাঘাতে খুন হন বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের সেলিম উদ্দিন নামের এক যুবক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com