1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

সিলেটে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা, আটক ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৩ বার দেখা হয়েছে

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর আম্বরখানায় পুলিশি বাধার মুখে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। পুলিশ দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। ধাওয়া করে আম্বরখানা থেকে চার নেতাকর্মীকে আটকও করেছে পুলিশ। পরে বিক্ষিপ্তভাবে মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর আম্বরখানা পয়েন্টে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, আকবর হোসেনসহ আরও একজন।

জানা গেছে, জুমার নামাজের পর আম্বরখানা জামে মসজিদের সামনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন ও জেলা সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরীর নেতৃত্বে প্রচারপত্র বিলি ও গণসংযোগ শুরু করেন দলটির নেতাকর্মীরা। এ সময় পুলিশ এসে বাধা দিলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশ আম্বরখানা এলাকা থেকে ধাওয়া দিয়ে ৪ জনকে আটক করে।

এদিকে, পুলিশি বাধায় নির্ধারিত কর্মসূচি পালন করতে না পেরে খন্দকার মুক্তাদির আহমদ ও আবদুল কাইয়ূম চৌধুরীর নেতৃত্বে দলের একটি অংশ চৌহাট্টার দিকে মিছিল নিয়ে যান। অন্যদিকে, যুবদলের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে ইলেকট্রিক সাপ্লাই রোডের দিকে যান। ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নেতাকর্মীরা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটান।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, আম্বরখানায় সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিএনপি নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চার জনকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com