1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট হামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরিয়ার উত্তর–পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। গতকাল রোববার রাতে ইরাকের জুম্মার শহর থেকে ওই হামলা চালানো হয়।

গত ফেব্রুয়ারির পর এই প্রথম ইরাক থেকে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হলো। সে সময় দেশটিতে অবস্থান করা ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ওপর নিয়মিত হামলা চালাচ্ছিল।

গতকালের হামলা এমন সময় চালানো হলো, যখন এক দিন আগেই ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল–সুদানি যুক্তরাষ্ট্র সফর করে দেশে ফিরেছেন। সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ–সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম গ্রুপে বলা হয়েছে, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কার্যক্রম বন্ধের আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে। এ কারণে প্রায় তিন মাস স্থগিত রাখার পর সশস্ত্র গোষ্ঠীগুলো আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে।

তবে আজ সোমবার আবার ভিন্ন বক্তব্য দিয়েছে কাতাইব হিজবুল্লাহ। তাদের দাবি, মার্কিন বাহিনীর ওপর হামলা পুনরায় শুরুর বিষয়ে কোনো বিবৃতি দেয়নি তারা। আর টেলিগ্রাম গ্রুপে যে তথ্য প্রচার করা হয়েছে, তা ভুয়া।

এদিকে এক বিবৃতি দিয়ে ইরাকের নিরাপত্তা বাহিনী বলেছে, গতকাল রাত ৯টা ৫০ মিনিটে (স্থানীয় সময়) সিরিয়ায় আন্তর্জাতিক জোট বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ‘আইনবিরুদ্ধ কয়েকটি পক্ষ’। ইরাকের উত্তরাঞ্চলে নিনেভেহ প্রদেশে অভিযান চালিয়ে ওই হামলায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com