1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

সিরিজসেরা পুরস্কার সাকিবের, ম্যাচসেরা তামিম

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত এক সিরিজ খেলল বাংলাদেশ। বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে উড়ে গেল জিম্বাবুয়ে।

একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল তামিম বাহিনী।

৩-০ তে সিরিজ জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে প্রত্যাশিত ৩০ পয়েন্ট অর্জন করল টাইগাররা।

আজ হোয়াইটওয়াশের জয়টি এসেছে অধিনায়ক তামিম ইকবালের হাত ধরেই। বড় রান তাড়ায় কীভাবে দলকে জিতিয়ে আনতে হয় তা মাঠের পারফরম্যান্সে দেখিয়ে দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

জিম্বাবুয়ের বোলারদের তুলোধোনো করে ৮০ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। তার ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরিতে ভর করে ১২ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে গেছে বাংলাদেশ।

এমন পারফরম্যান্সের কারণে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে তামিমের হাতে।

আর সিরিজসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটে-বলে দুই বেলায়ই উজ্জ্বল সাকিব।

শেষ ম্যাচে ১০ ওভারে ৪৬ রানে ১ উইকেট নেয়ার পর করেছেন গুরুত্বপূর্ণ ৩০ রান।

সবমিলিয়ে এই সিরিজে তিন ম্যাচে একটি অপরাজিত ৯৬ রানের ইনিংসসহ ১৪৫ রান করেছেন সাকিব। যা দুই দলের মধ্যে ব্যক্তিগতভাবে তৃতীয় সর্বোচ্চ রান।

এছাড়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিবই। এক ইনিংসে ৩০ রানে ৫ উইকেটসহ ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সিরিজসেরার পুরস্কার তার হাতেই উঠল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com