1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী কবিতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি।

মনোনয়ন বোর্ডের বৈঠকে এই মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।

তারা হলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা, প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী ফাতেমা রহমান এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরু, আওয়ামী যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন। তাদের মধ্যে মেরিনা জাহান কবিতা ও চয়ন ইসলাম সম্পর্কে ভাই-বোন।

সংসদ সদস্য মো. হাসিবুর রহমান স্বপন গত ২ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে সিরাজগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২ নভেম্বর এই আসনের উপনির্বাচনে ভোট নেয়া হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১০ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ অক্টোবর। যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৪ অক্টোবর চলবে। চূড়ান্তভাবে বৈধ প্রার্থীরা ১৮ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। পরদিন ১৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com