1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিনেমা হলে দেওয়া হচ্ছে টিকিটের সঙ্গে ফ্রি বিরিয়ানি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের এক সিনেমা হল মালিক সিনেমা হলে দর্শক টানতে অভিনব উপায় বের করেছেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনট উপজেলা সদরে ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে। ১০০ টাকার প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে বিনামূল্যে এক প্যাকেট বিরিয়ানি তুলে দিচ্ছে কর্তৃপক্ষ।

শনিবার দুপুর ১২টা থেকে দর্শকদের জন্য চালু হয়েছে এই বিশেষ ‘অফার’।

জানা যায়, ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি স্থাপিত হয়েছে ১৯৮৪ সালে। তবে গেল এক দশক ধরে বন্ধ ছিল এটি। একপর্যায়ে দর্শকশূন্যতায় সিনেমা হলটিতে ছবি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ এক দশক পর ২০ এপ্রিল থেকে আবারও ঝংকার সিনেমা হলে ছবি প্রদর্শন শুরু করেছে হল কর্তৃপক্ষ।

বর্তমানে হলটিতে প্রদর্শিত হচ্ছে আদর আজাদ-পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’ সিনেমা। ঈদের ছবি ও হল কর্তৃপক্ষের অফার দুটো কারণেই এখন দর্শক সমাগম বেড়েছে বলে জানায় হল কর্তৃপক্ষ।

হলটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন জানান, ঝংকার সিনেমা হলে দর্শকের জন্য ৫০০ আসন রয়েছে। প্রতিদিন চারটি শো চলছে, প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে ফ্রি এক প্যাকেট বিরিয়ানি তুলে দেওয়া হচ্ছে। আগামী এক মাস খাবরের এ ব্যবস্থা চালু থাকবে।

তিনি আরও বলেন, ‘সিনেমা হলে যত দিন দর্শক আসবে, ততদিন টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়া হবে। মূলত দর্শক টানতেই এ ব্যবস্থা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com