1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

সিনেমায় খালেদা জিয়ার জীবনী, নাম ‘মাদার অব ডেমোক্রেসি’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন এম কে জামান। ‘মাদার অব ডেমোক্রেসি’ শিরোনামের এই সিনেমা প্রযোজনা করছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

এরই মধ্যে সিনেমার পাণ্ডুলিপির কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সামনের মাসেই (২৫ সেপ্টেম্বর) শুটিং। পরিচালক সমিতিতে ছবিটির নামও নিবন্ধন করেছেন পরিচালক।

গণমাধ্যমে নির্মাতা জামান জানান, তিনি অনেক দিন ধরেই এই চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলেন। নানা তথ্য সংগ্রহ করেছেন তারা। খালেদার জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছেন নির্মাতারা। চলচ্চিত্রটি নির্মাণের আগে অনুমতিও নেওয়া হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে।

কোন কোন অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই সিনেমায় এমন প্রশ্নের জবাবে নির্মাতা আরও কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে। নিশ্চয়ই কাস্টিংয়েও চমক থাকবে। এত বড় একটি চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না।’ শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে বলেও জানান এই নির্মাতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com