1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির সুসংবাদ, শারীরিক অবস্থা স্থিতিশীল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সিঙ্গাপুর থেকে এলো ওসমান হাদির স্বাস্থ্যের সুসংবাদ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তার হৃদপিণ্ড আগের তুলনায় আরও ভালোভাবে কাজ শুরু করেছে এবং সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট হঠাৎ বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় বিমানবন্দর থেকেই তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় দুই ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

চিকিৎসার পর হাদি ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতাও উন্নত হয়। এরপর তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) একে একে প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।

বর্তমানে ওসমান হাদিকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে হাদির উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। মঙ্গলবার দুপুরে ওই টিম তার সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম শুরু করবেন।

এর আগে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফি আমানিল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com