1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

সালমান শাহ চলে যাওয়ার ২৫ বছর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই সিনেমার অমর নায়ক বলা হয় সালমান শাহকে। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে যিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র। ২৫ বছর আগে আজকের এই দিনে কোটি ভক্তকে কাঁদিয়ে তিনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে।

মৃত্যুর ২৫ বছর পরেও কমেনি তার এতটুকুও জনপ্রিয়তা, বরং সেই জনপ্রিয়তা যেন দিন দিন বেড়েই চলেছে। শুধু দর্শক নয়, মৃত্যুর দুই যুগ পর এখনো সালমান শাহর অভাব অনুভব করেন বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির পরিচালক-প্রযোজক এবং অভিনয়শিল্পীরা।

তার মৃত্যুবার্ষিকী আজ। ২৫ বছর আগে এই দিনে সবাইকে অবাক করে বিদায় নেন এই সুদর্শন নায়ক।

১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। বাবা-মায়ের দেয়া নাম শাহরিয়ার চৌধুরী ইমন। সিনেমা জগতে ‘সালমান শাহ’ নাম নিয়ে অভিষেক হয় তার।

নব্বইয়ের দশকে ছোট্ট ক্যারিয়ারে ঢাকাই সিনেমায় বেশ বড় প্রভাব ফেলেন সালমান। স্বল্প সময়ের মধ্যে ২৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ সিনেমাই ব্যবসা সফল ছিল। যার মধ্যে কেয়ামত থেকে কেয়ামত, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, কন্যাদান, মায়ের অধিকার, সত্যের মৃত্যু নেই উল্লেখযোগ্য।

মৌসুমী-শাবনুরদের সঙ্গে জুটি গড়ে বড় পর্দায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরাকে বিয়ে করেন সালমান শাহ। চার বছর সংসার করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com