1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ

সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। তাই বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

পতিত স্বৈরাচার সরকারের সমালোচনা করে আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি। তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন, বিএনপি ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহার করবে না।”

তিনি বলেন, “আমরা দল-মত নির্বিশেষে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাস্থ্যখাতসহ সব সেক্টরে সংস্কার আনা হবে। ইনশাআল্লাহ, জনগণ আমাদের নির্বাচিত করলে ক্রীড়াঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এসময় সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, মহনগর সদস্য নূরুল হুদা ভূইয়া নূরু, ক্রীড়া সংগঠক আবু হুরাইরাসহ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com