1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

সারাদেশে ভার্চ্যুয়ালি জামিন পেলেন ১ লাখ ৬০ হাজার আসামি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারাদেশে গত বছর ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট পর্যন্ত অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে মোট ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন আসামি কারাগার থেকে মুক্ত হয়েছেন। এছাড়াও সুপ্রিম কোর্ট প্রশাসন আরও জানিয়েছে, করোনাকালে ২ হাজার ২৬১ জন শিশুও জামিন পেয়েছে।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ২০২০ সালের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনাকালীন সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানিতে মোট ৩ লাখ ১৫ হাজার ৫৬৮টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এই জামিনপ্রাপ্তদের মধ্যে শিশু আদালতে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে আইনের সংঘাতে আসা মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২২৬১।

তিনি আরও জানান, চলতি বছরের ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানিতে মোট ১৫ হাজার ৩৪০টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৯ হাজার ৬২২ জন অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com