1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফা আর নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

দেবিদ্বার ( কুমিল্লা) পতিনিধি : সাবেক মন্ত্রী, সচিব ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম গোলাম মোস্তফা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৩ ডিসেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৮। তিনি বাধ্যর্কজনিত নানা রোগে ভোগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণাগ্রাহী রেখে গেছেন।

গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি প্রয়াত শিক্ষামন্ত্রী মফিজউদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র।

এ বি এম গোলাম মোস্তফা ১৯৩৪ সালের ২ ফেব্রুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৪ ও ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষা শেষ করে সিভিল সার্ভিসে বেশ কয়েকটি পদে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশের প্রথম বেতন কমিশনের সদস্যসহ ১৭ বছরে সাত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পর্টিতে যোগ দিয়ে তিনি ১৯৮৮ সালে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী এবং বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দেবিদ্বার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এদিকে, রাত সাড়ে ১০টার দিকে এ বি এম গোলাম মোস্তফার ব্যক্তিগত সহকারী আক্তার হোসেন জানান, মরহুমের সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যরা মরহুমের জানাজা ও দাফন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com