1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাবেক ছাত্রলীগ নেতাদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে দলীয় কার্যালয় ছাড়লেন কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা উপস্থিত হলেও মতবিনিময় সভা হয়নি।

ঘটনার সূত্রপাত সকাল সাড়ে ১০টায়। দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে উঠেন। তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন? সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা।

দলের আরেক প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম এসময় উপস্থিত ছিলেন।

এরপর সোয়া ১১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। এসময় পেছন থেকে সাবেক ছাত্রনেতাদের অনেকে সাংবাদিকদের উদ্দেশ্যে গালাগাল করেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করেও বলেন, ডাকছেন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন। এরই মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের।

নেতাকর্মীদের হট্টগোলে এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিস চলে যান ওবায়দুল কাদের। এতে আরও ক্ষিপ্র হয়ে সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের নিচ তলায় জড়ো হয়েও ভুয়া ভুয়া স্লোগান দেন।

বক্তব্যে ওবায়দুল কাদের কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে, অভিমান ভুলে সব নেতাকর্মীদের এক সঙ্গে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকে। পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com