1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

সাবেক এমপি ও বিএনপি নেতা শাহজাহান খানের ওপর হামলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হামলার শিকার হয়েছেন পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান। তিনি বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য। পটুয়াখালী থেকে বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে বরিশাল যাওয়ার পথে গাবুয়া এলাকা ব্রিজ অতিক্রমকালে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ করেন শাহজাহান খান।

হামলায় আহত শাজাহান খানের ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান জানান, ‘শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাচ্ছিলেন। পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালাযন। হামলায় শাহজাহান খানকে বহনকারী মোটরসাইকেল চালক সাইদুল ও শাজাহান খান নিজে আহত হন। একই সময়ে হামলায় ইসাহাক ও শাহ আলম নামে অপর দুইজন কর্মীও আহত হন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি’।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ পাইনি’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com