1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল

সাফজয়ী নারী ফুটবলারারও ঢাবির দুয়ারে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুয়ার উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষা ছাড়াই কিছু যাচাই বাছাইয়ের দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সুযোপ পাবেন তারা। সাফ ফুটবল খেলে আসা তরুণ ফুটবলার শেখ মোরসালিন এর মধ্যেই ভর্তির আবেদনের কথা জানিয়েছেন। সেই পথ ধরে সাফজয়ী বেশ কয়েকজন নারী ফুটবলারও এখন ঢাবির দুয়ারে।

মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, নীলা ও রেহানা গতকাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে প্রাথমিকভাবে দেখা করেও এসেছেন। আগামী সপ্তাহে তাদের আবেদন করার কথা। এর মধ্যে মনিকা ও নীলা গত বছরই ভর্তি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু সুযোগ পাননি। ঋতুপর্ণা ও রেহানা এসএসসি পাস করেছেন এবার। কিন্তু পরীক্ষা দিতে পারেননি।

এই ফুটবলাররা এবার বিশেষ কোটায় আবেদন করতে যাচেছন। সানজিদা আক্তার ও নার্গিসও আবেদন করবেন বলে জানা গেছে। সানজিদা এর মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, নার্গিস ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
তারা ঢাবিতে আসতে চান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com