1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা। এর আগে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে ভিসি চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর—এফিলিয়েশন নো মোর’, ‘অধিভুক্তি বাতিল করো, করতে হবে’, ‘অধিভুক্তি বাতিল করো—ভোগান্তি বন্ধ করো’-ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলেন, সাত কলেজ থাকায় আমাদের নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। একাডেমিক, প্রশাসনিক সব কাজেই এ ধরনের জটিলতায় আমরা জর্জরিত হয়ে গেছি। এ সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গলার কাটায় পরিণত হয়েছে। আমরা চাই অবিলম্বে এ অধিভুক্তি বাতিল করতে হবে।

শিক্ষার্থীদের বিক্ষোভের একপর্যায়ে সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর উপস্থিত হন। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আর আমরা একই। আমরাও মনে করি এটা হওয়া দরকার। এটা যখন হয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একা করেনি। সরকারিভাবে এটা করা হয়েছে। তাই হুট করেই এটা বাতিল করা সম্ভব না। এর জন্য কিছু প্রক্রিয়া থাকে। আমরা ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে এটা নিয়ে কাজ করবো।

বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আমরাও চাই সাত কলেজের অধিভুক্তি বাতিল হয়ে যাক। এটা যাতে দ্রুত করা যায় সেজন্য তোমরা তোমাদের জায়গা থেকে কাজ করো আমরাও আমাদের জায়গা থেকে কাজ করবো।

উপাচার্যের সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীরা আগামীকাল স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, যেহেতু আমাদের শিক্ষকরা এ বিষয়ে পজিটিভ। তাই আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় এগোতে চাই। যতদিন আমাদের দাবি পূরণ না করা হবে ততদিন আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আমরা ইউজিসিতে যাবো, শিক্ষা মন্ত্রণালয়ে যাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com