1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত

সাজু আহমেদের নতুন গান ‘আমি বৃষ্টি হতে চাই’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৯২ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের তরুণ সংগীত শিল্পী সাজু আহমেদের নতুন একটি গান মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম ‘আমি বৃষ্টি হতে চাই’। সম্প্রতি সাজু আহমেদের নিজস্ব ইউটিউব চ্যানেলে, ‘সাজু মিউজিক ক্লাব’-এর মাধ্যমে এই মৌলিক গানটির মিউজিক ভিডিও রিলিজ করেছেন। গানটির লিরিক্স ও টিউন সাজু আহমেদ নিজেই করেছেন, যা তার প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত। গানটির পরিচালনায় ছিলেন মো. এখলাস, যার হাত ধরে গানটি শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

রাজধানী ঢাকার পশ্চিম কাফরুল এলাকার বাসিন্দা সাজু আহমেদ। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট সাজু। তার শৈশব থেকেই ছিল সুরের প্রতি গভীর অনুরাগ। ব্যবসার পাশাপাশি তার একটি স্বপ্ন ছিল গানের মাধ্যমে মানুষের মন ছুঁয়ে যাওয়া। সেই স্বপ্নকে বুকে ধারণ করে সাজু তার ইউটিউব চ্যানেলে ‘সাজু মিউজিক ক্লাব’ নিজের লেখা গান গেয়ে একের পর এক মিউজিক ভিডিও দিয়ে স্্েরাতাদের মন জয় করে নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার সাজুর নিজের লেখা ও সুর করা ‘আমি বৃষ্টি হতে চাই’ গানটি ‘সাজু মিউজিক ক্লাব’-এ দেওয়ার পর থেকে স্্েরাতাদের মন জয় করতে সক্সক্ষম হয়েছেন।

ইউটিউব চ্যানেল সাজু মিউজিক ক্লাবে গানটিতে ইতোমধ্যে বহুলোক দেখেছেন এবং লাইক-লাভ রিয়েক্ট করেছেন। অনেকে আবার গানটির প্রশংসা জানিয়ে কমেন্ট করেছেন। এদের মধ্যে শুভ কামনা জানিয়ে একজন লিখেছেন ‘গানের কথা, সুর, গায়কী সবই ভালো লাগলো শুভকামনা’, আরেক জন লিখছেন, ‘খুবই সুন্দর এবং ভালো একটি গান, কথা সুর এবং গায়কী অতুলনীয়, শুভকামনা’ অন্য এক জন লিখছেন, ‘দারুনণ সুন্দর গান ও গানের কথাগুলো লাভ’। এমন অনেকই গানটি প্রচন্দ করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সাজু আহমেদ ইতোমধ্যে- ‘আমি ভাবিনি’, ‘চাঁদের বুকে’, ‘দুঃখ’, ‘ভুল’, ‘মরণ স্টেশন’, ‘শূন্যতা’, ‘কি যে ব্যথা দিয়ে গেলে’, ‘পৃথিবী ঘুমিয়ে গেছে’, ‘আর কত কাঁদাবে’, ‘এক জীবনের আশা’, ‘কষ্ট’, ‘দুজনে একসাথে’, ও ‘তুমি নেই কিছু নেই’ শিরোনামে গানগুলো প্রকাশিত হয়েছে। সাজু আহমেদ প্রায় শতাধিক গানের লিরিক্স লিখেছেন, যা তার শিল্পী মনের গভীরতা এবং সৃষ্টিশীলতার প্রমাণ।

সংগীতের প্রতি সাজুর এই একাগ্রতা ও নিবেদন ভবিষ্যতে তাকে আরও সাফল্যের দিকে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন তার ভক্তরা। তার গানে ফুটে ওঠে জীবনের নানা রং, দুঃখ-বেদনা, প্রেম-বিরহ, যা শ্রোতাদের ভাবায়, আবেগে আপ্লুত করে। সাজু আহমেদের মতো শিল্পীদের জন্যই বাংলার সংগীত অঙ্গন আরও সমৃদ্ধ হচ্ছে। তার এই সুরের যাত্রা যেন অব্যাহত থাকে, এটাই প্রত্যাশা করেন আত্মীয়-স্বজন ও ভক্তরা। সাজু আহমেদের মিউজিক ক্লাবের লিংক- https://www.youtube.com/@shazumusicclub8648

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com